নগরীতে পুলিশের লুন্ঠিত অস্ত্রসহ আটক ২

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে পুলিশের লুন্ঠিত অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন অস্ত্র ব্যবসায়ী ফারুক হোসেন (২৩) এবং খাইরুল সরদার (২৭)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, পিস্তলের ৮ রাউন্ড গুলি, একটি শটগান এবং শটগানের ৭ রাউন্ড কার্তুজ, এক রাউন্ড এমটি কার্তুজ এবং একটি রামদা উদ্ধার করা হয়। এছাড়া অবৈধ অস্ত্র বেচা কেনার কাজে ব্যবহৃত ১ টি রানার মোটর সাইকেল এবং ১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ফারুক হরিণটানা থানাধীন বাঙ্গালবাড়ি রোডের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে এবং খাইরুল ডুমুরিয়া উপজেলা কাঠালতলা গ্রামের বাসিন্দা সবুর সরদারের ছেলে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ব্যাপারে কেএমপির সদর দপ্তরে এক প্রেসবিফ্রিংয়ে এ সব তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন) আবু রায়হান মোঃ সালেহ।
প্রেসবিফ্রিংয়ে উল্লেখ করা হয়, হরিণটানা থানা পুলিশ গত ২ এপ্রিল দিবাগত রাতে জানতে পারে যে, সন্ত্রাসী দুই গ্রুপের মধ্য গোলা-গুলি হয়। এতে একজন গুলিবিদ্ধ হয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। হরিণটানা থানা পুলিশ হাসপাতালে গিয়ে জনৈক খাইরুলকে সনাক্ত করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, হরিণটানা থানাধীন বাঙ্গালবাড়ি এলাকায় তাদের সন্ত্রাসী দুই গ্রুপের মধ্য গোলা-গুলি হয় এবং অস্ত্র পরীক্ষা-নিরীক্ষা করার সময় তার হাতে থাকা পিস্তলের গুলি অসর্তকতার কারণে ফায়ার হয়ে তার বাম হাতের তালুতে লেগে জখম হয়। সে সন্ত্রাসী ফারুক হোসেনের গ্রুপে ছিল। তখন তাকে নিয়ে হরিণটানা থানা পুলিশ গোয়েন্দা পুলিশ সহযোগে ৩ এপ্রিল সকাল থেকে বাঙ্গালীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। গুলিবিদ্ধ খাইরুল অস্ত্র বিক্রেতা ফারুক হোসেনের বাড়ি দেখায় দিলে ফারুক হোসেন এর বাড়ি তল্লাশী করা হয়। এসময় ফারুককে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে। এ সময়ে তার কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল, একটি শটগান এবং শটগানের ৭ রাউন্ড কার্তুজ, পিস্তলের ৮ রাউন্ড তাজা গুলি এবং ১ রাউন্ড এমটি কার্তুজ এবং ১ টি বড় রামদা উদ্ধার করা হয়। এরপর অবৈধ অস্ত্র বেচা কেনার কাজে ব্যবহৃত ১ টি রানার মোটর সাইকেল এবং ১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায় উদ্ধারকৃত শটগান বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজ এবং দ্স্কুৃতৃকারীদের কাছে অবৈধ অস্ত্র কেনা-বেচা করে বলে স্বীকার করে। তাদের পিসিপিআর যাচাই করে খাইরুলের বিরুদ্ধে ১ টি মামলার তথ্য পাওয়া গেছে।



