ফুলতলায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপে প্রতিবাদ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ঃ খুলনার ফুলতলা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশারকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক, ফুলতলা সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল বাশারকে হত্যার উদ্দেশ্যে হাতবোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি। বিবৃতিতে নেতারা বলেছেন, পতিত সরকারের দোসররা খুলনাকে অশান্ত করতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করছে। বিএনপি নেতা শেখ আবুল বাশারের ওপর হাতবোমা হামলা তারই অংশ। অবিলম্বে বোম হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নেতারা। বিবৃতিদাতারা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ। এদিকে ্যঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে এ ঘটনার প্রতিবাদে ফুলতলা সদরে জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে বিএনপি। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন নেতারা।



