স্থানীয় সংবাদ

আটরা গিলাতলায় ছবিসহ ভোটার তালিকার হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ছবিসহ ভোটার তালিকার হালনাগাদ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়নের আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের তৃতীয় দিনের প্রোগ্রামের ৪ মার্চ প্রথম দিনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৪৬৮ জন নিবন্ধন হবে বলে ফুলতলা উপজেলা নির্বাচন কমিশন রোকনুজ্জামান জানান। এছাড়া ৯ এপ্রিল উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে ভোটার তালিকায় বাদ পড়া সকল ইউনিয়নের ভোটার নিবন্ধনের শেষ দিন। উল্লেখ্য, ০১/০১/২০০৮ সালের পূর্বে যাদের জন্ম তারাই শুধু ভোটার হতে পারবে। কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান,উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম রোকনুজ্জামান খান, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহরিয়ার আজাদ,মাহবুবুর রহমান, বক্কার হোসেন, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সহ ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button