স্থানীয় সংবাদ

দিঘলিয়া উপজেলা বিএনপির বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্ত মূলক অপপ্রচার চালানোয় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দিঘলিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। দিঘলিয়া উপজেলার হাজীগ্রামস্থ পানিগাতী গ্রামের মৃত মোতলেব মোল্ল্যার ছেলে মোঃ ওহিদ মোল্ল্যা, মকবুল হোসেন আইচানের ছেলে মোঃ নোওয়াব আলী, মন্টু চৌধুরীর ছেলে মোঃ সাগর চৌধুরী ও সাগর চোধুরীর ছেলে রনি চৌধুরী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্ত মূলক অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ন অনভিপ্রেত, বে-আইনি, মিথ্যাচার ও উদ্দেশ্যমুলক। তারা আদৌও কোন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পদে ছিলনা। এমনকি দলের কোন পর্যায়ের সদস্য বা কর্মী নহে। দলীয় কর্মকান্ডে বিগত আন্দোলন সংগ্রামে কোন প্রকার অংশগ্রহন ছিল না, এখন ও নাই বরং বিভিন্ন সময়ে আওয়ামীলীগের সাথে তাদের প্রচন্ড সখ্যতা দেখা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এদের বিভিন্ন সংবাদের তীব্র নিন্দা জানাই। উক্ত ব্যক্তিবর্গ আমাদের দলের কোন পর্যায়ের কর্মী নয়, এদের সম্পর্কে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে অনুরোধ করা গেল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button