স্থানীয় সংবাদ

খালিশপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে নিষিদ্ধ যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুর মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় কর্মী সুরজ সরদার(৩৫) কে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১ টায় খালিশপুর নিউজপ্রিন্ট মিল মোড়ের সোনালী ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সন্ত্রাসী মামুন ওরফে পেস্টিং মামুনের সাথে আহত সুরজের স্থানীয় আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই ধারালো ছুরি দিয়ে কুপিয়ে স্থান ত্যাগ করে মামুন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনের সহযোগিতায় ভিকটিমকে খুলনা গাজী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ বিষয়ে এলাকাবাসী জানান, মামুনের নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে। বুধবার জেল থেকে ছাড়া পেয়েই বৃহস্পতিবার সকালে সে এই ঘটনা ঘটায় । এ বিষয়ে খালিশপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। খালিশপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়েছি। তবে কোন পক্ষ থেকে অভিযোগ আসেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button