স্থানীয় সংবাদ

১৭ বছরে ফ্যাসিবাদের লুণ্ঠিত বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে

# নিউইয়ার্কে প্রবাসীদের দেয়া সংবর্ধনায় কেডিএ চেয়ারম্যান এড. এনা #

খবর বিজ্ঞপ্তি ঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসায় সিক্ত হলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা। নিউইয়র্কে আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা-ফুলেল সংবর্ধনা জানানো হয়। গত ১৩ অক্টোবর রাতে নিউইয়ার্কসিটির অভিজাত হোটেলে জমকালো এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ, বৃহত্তর খুলনার উন্নয়ন পরিকল্পনাসমূহ প্রবাসীদের সামনে তুলে ধরে সংবর্ধিত অতিথি বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এড. শফিকুল আলম মনা বলেছেন, ১৭ বছরে ফ্যাসিবাদের লুণ্ঠিত বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। স্মরণ রাখতে হবে, হাজার হাজার কিলোমিটার দুরে অবস্থান করলেও আমাদেও মা-মাটির টান হৃদয়ের। বাংলাদেশকে অত্যাধুনিক স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। দেশবিরোধীদের ষড়যন্ত্রঅতীতেও ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে; তাই বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখতে আমরা সবাই এক ও অভিন্ন ইস্পাত কঠিন ঐক্যের আহবান জানিয়েছেন তিনি।

নিউইয়ার্কস্থখুলনা সোসাইটির সাবেক সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বেগেস্ট অব অনার ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সহ-সভাপতি সোলায়মান ভইঁয়া, মো. আক্তার হোসেন বাদল। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব মো. জাকির হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট সাংবাদিক মাহমুদ খান তাসের, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাঈদ তারেক, সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা ফরহাদ খন্দকার, বৃহত্তর খুলনা সোসাইটির সভাপতি কাজী ওয়াহিদ এলিন, মামুন টিউটোরিয়াল’র মো. এামুন কবির, বোস্টন থেকে আগত গোলাম ফারুক লাল, মফিজুল ইসলাম, ফারুক তালুকদার, ফারুকুল ইসলাম, কামরুল ইসলাম, জুম্মান, পপি, হায়াতুর রহমানসহ আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রবীণ সাংবাদিক শেখ সিরাজ। অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে সকলকে আপ্যায়িত করেন আয়োজকরা।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button