রূপসায় বিএনপি- ছাত্রদলের মধ্যে সংঘর্ষ; আহত -৪

রূপসা প্রতিনিধি: রূপসায় ৫নং ঘাটভোগ ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, তারুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে পূর্ব রূপসা থানা ছাত্রদল গত বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪ টার সময় আলাইপুর বাজার চত্বরে লিফলেট বিতরণ শুরু করে। এ সময় আলাইপুর বাজার ইজারাদার এবং ৫নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খোকনের পক্ষ থেকে বাজারের ইজারা টাকা যুবলীগ কর্মী কাদেরকে দিয়ে ওঠানোর সময় পূর্ব রূপসা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স-ম শফিকুর রহমান তাকে উদ্দেশ্য করে কিছুটা খারাপ ব্যবহার করে। এটিকে কেন্দ্র করে পরবর্তীতে ইজারাদার খাইরুল ইসলাম খোকন এবং সম শফিকুর রহমানের সাথে তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। ছাত্রদলের অনেক কর্মী থাকায় ইজারাদার খাইরুল ইসলাম খোকনসহ তার দুই ছেলে জুয়েল এবং সাব্বির গুরুতর আহত হন। এবং পূর্ব রুপসা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমানসহ তার দুজন কর্মী আহত হন। পরবর্তীতে ইউনিয়নের সিনিয়র নেতাকর্মী পরিস্থিতি সামাল দেন। বিএনপি এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ফলে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।



