স্থানীয় সংবাদ

নগরীতে মাদকসহ চার কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশ ১৮ মে বিকালে আনসার ক্যাম্পের পেছন থেকে মাদক কারবারি বিথী বেগম (৩০) গ্রেফতার করেছে। তাকে ৩ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করেছে। এদিকে মহানগর গোয়েন্দা বিভাগ পুলিশ ১৮ মে রাতে বড় বয়রা পালপাড়া থেকে মাদক কারবারি মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩০) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তিনি ২ নং পালপাড়া রোডের মৃতঃ আবুল বাসারের ছেলে।। তাকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। অন্যদিকে মহানগর গোয়েন্দা পুলিশ ১৮ মে রাতে শ্মশান ঘাট ব্রীজের পাশ থেকে মাদক কারবারি মোঃ ইয়াছিন আরাফাত হৃদয়কে (২৪) গ্রেফতার করেছে। সে শ্মশান ঘাট হরিণটানার বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে। তাকে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এছাড়া দৌলতপুর থানা পুলিশ ১৮ মে রাতে মহেশ্বরপাশা এলাকা থেকে মাদক কারবারি পারভেজ (২৪) নামের মাদক কারবারীকে গ্রেফতার করে। তাকে ১০৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button