স্থানীয় সংবাদ

সূর্যের হাসি ক্লিনিক মুলত মানসম্মত ও সাশ্রয়ী সেবা নগরবাসীর দোরগেড়ায় পৌঁছে দিয়েছে

# বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় বক্তারা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর নিরালাস্থ সূর্যের হাসি ক্লিনিকে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরবাসীর কাছে সূর্যের হাসি ক্লিনিক-এর মানসম্মত সেবাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে সোমবার (১৯ মে) সকালে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নিরালা দিঘীর পাড়ের সূর্যের হাসি ক্লিনিকে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সূর্যের হাসি নেটওয়ার্কের জেনারেল ম্যানেজার (অপারেশনস) কর্নেল মহাম্মদ ইফতেখারুল হক (অব.)। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো, হারুর উর রশিদ।
সূর্যের হাসি ক্লিনিক নিরালার ম্যানেজার মিলন কুমার দাসের পরিচালনায় খুলনা বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সূর্যের হাসির জেনারেল ম্যানেজার (ক্লিনিক্যাল সার্ভিসেস) ডা. নকুল কুমার বিশ্বাস, ডেপুটি জেনারেল ম্যানেজার (রেভিনিউ) মো. ইউসুফ আব্দুল নূর, ডেপুটি জেনারেল ম্যানেজার (কোঅর্ডিনেশন) অমল কুমার বিশ্বাস, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও আশরাফুল ইসলাম নূর, সানফ্লাওয়ার স্কুলের পরিচালক নারী নেত্রী সৈয়দা রেহানা ঈসা, পাবলিক প্রসিকিউটর এডভোকেট তৌহিদুর রহমান তুষার, ফ্যামিলি প্লানিং ডাইরেক্টর বিকাশ কুমার দাস, কেসিসি’র চিফ হেলথ্ অফিসার ডা. শরীফ শামীউল ইসলাম, খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সৈকত রেজওয়ানুল হক, এ্যসিসটেন্ট পাবলিক প্রসিকিউটর এডভোকেট কবিরুল ইসলাম সাগর, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ট্রেজারার আব্দুর রাজ্জাক রানা, দৈনিক প্রবাহের মফস্বল সম্পাদক কামরুল হোসেন মনি, এডভোকেট রফিকুজ্জামান, মো. রুস্তুম আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সূর্যের হাসি ক্লিনিক নিরালা-র মানসম্মত সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সূর্যের হাসি-তে নিরাপদ প্রসব সেবার ক্ষেত্রে বিশেষ জটিলতা ছাড়া নরমাল ডেলিভারিকেই প্রাধান্য দেয়া হয় বলেও জানানো হয়। সভায় জানানো হয়, সূর্যের হাসি নেটওয়ার্ক-এর অধীনে সূর্যের হাসি ক্লিনিক গর্ভবতী মায়েদের সেবা, পরিবার পরিকল্পনা সেবা, শিশু স্বাস্থ্যসেবা, ল্যাব টেস্ট, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও মানসম্মত ঔষধসহ বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য একটি আস্থার নাম। এছাড়া ডেঙ্গুর পরীক্ষা, জরায়ু মুখ ক্যান্সার বিষয়ক সচেতনতা ও পরীক্ষা, শিশুদের ইপিআই টিকা প্রদান এ ক্লিনিকের উল্লেখযোগ্য কর্মকান্ড। নিরালা দিঘীর পাড়ের ২৪ ঘণ্টা খোলা ‘সূর্যের হাসি ক্লিনিক’ সকলের কাছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবার একটি নির্ভরযোগ্য ঠিকানা। পরে অতিথিরা মনোরম পরিবেশে পরিচালিত সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন করেন। এবং পরিদর্শন শেষে সকলেই সূর্যের হাসি ক্লিনিক সম্পর্কে ইতিবাচক ধারণা নেন এবং পরবর্তীতে সূর্যের হাসি ক্লিনিক-এ সেবা গ্রহণের আশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button