পূর্ব রূপসা থানা শ্রমিক দলের আনন্দ মিছিল ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পূর্ব রূপসা থানা শ্রমিক দলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে পূর্ব রূপসায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পূর্ব রূপসা পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে রূপসা ঘাটে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পরে বাদ মাগরিব সিএন্ডবি জামে মসজিদে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু’র রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির আহবায়ক মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবু সাঈদ গাজীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দীন হাওলাদার, মো. আলতাফ হোসেন, মো. ফারুক হোসেন, মো. তরিকুল ইসলাম, সদস্য মো. মিজানুর রহমান, মো. সাব্বির হোসেন, মো. গোলাম রসুল মোল্লা, মো. আলী আকবর রাজু, মো. রানা শেখ, মো. জাকির শেখ, মো. বেল্লাল শেখ, মো. নাসির, মো. বাদশা হাওলাদার, মো. মহব্বত বেপারি, মো. খোকন বেপারি, মো. শহিদুল ইসলাম, খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনিরা ইয়াসমিন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা থানা মহিলা দলের সদস্য মোসাম্মৎ জোসনা বেগম, আঞ্জুমান বেগম, যুবদল নেতা একরাম শেখ, মিরাজুজ্জামান মামুন, জাকির কাজী, ইউনুস শেখ, কালু শেখ, আব্দুল জব্বার শেখ, মো. আবু সাঈদ শেখ, আব্দুল মালেক, পলাশ শেখ, নয়ন শেখ, কবির শেখ, আবির শেখ, আমির শেখ, সুইট বাবু, বাদশা শেখ, রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের মো. সবুজ মীর, অলিয়ার রহমান, রুবেল শেখ, আব্দুর রহিম গাজী, আনিস শেখ, শাহ আলম, ভাংগারি ইউনিয়নের আব্দুর রহমান, আবুল কালাম, মনির শেখ, লিটন শিকদার, ইশারাত শেখ, আজিজুল শেখ, শাহ আলম শেখ। ভ্যান শ্রমিক ইউনিয়নের মো. আব্দুল্লাহ শেখ, মনিরুল হাওলাদার, আব্দুল মান্নান শেখ, আল আমিন, মো. শহীদুল ইসলাম, মিল্টন হাওলাদার, ইমারত শ্রমিক ইউনিয়নের গোলাম রসুল মোল্লা, একরাম শিকদার, রানা শেখ, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের মো. জাহিদ শেখ, বিল্লাল শেখ, মিন্টু হাওলাদার, মাঝি ইউনিয়নের মহব্বত বেপারি, খোকন বেপারি, হারেজ হাওলাদার, বশির শিকদার, খলিল শিকদার, ডক ইযার্ড ইউনিয়নের জামাল শেখ, দেলোয়ার, মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের হোসেন আলী বুলু, বিল্লাল শেখ, শহিদুল ইসলাম, বাদল সেখ, হাফিজ শেখ, জামাল শেখ, আজহার শেখ, সাগর, হিরক, বাদশা হাওলাদার, রূপসা মাছ বাজার সমিতির হানিফ শেখ, নজরুল মোল্লা, মোহাম্মদ শেখ প্রমুখ।



