বিশ্ব মেট্রোলজি দিবসে বিএসটিআই’র আলোচনা সভা আজ

স্টাফ রিপোর্টার : বিশ্ব মেট্রোলজি দিবস আজ। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২০মে) সকাল ১১টায় খুলনার খালিশপুর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শিল্প উপদেষ্টা ও শিল্প সচিব পৃথক পৃথক বানী দিয়েছেন এবং বিএসটিআই এ বিষয়ে বুকলেট প্রকাশ করেছে। উক্ত আলোচনা সভায় খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেএমপি পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং খুলনা ক্যাব সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই খুলনা বিভাগীয় কার্যালয়’র উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌ.রহিমা তালুকদার। উক্ত অনুষ্ঠানে খুলনা মহানগরী,জেলার শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন শিল্প উদ্যোক্তা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। ১৯৭৪ সালে বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) এবং ১৯৭৫ সালে বাংলাদেশ কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনের সদস্য পদ লাভ করে। বাংলাদেশসহ বিশ্বের ৮০টিরও বেশি দেশ একযোগে দিবসটি উদযাপন করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) দেশব্যাপী দিবসটি যথাযথভাবে পালনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া বিএসটিআই প্রধান কার্যালয় ঢাকাসহ সাতটি আঞ্চলিক অফিস চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর ও সিলেট দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।



