স্থানীয় সংবাদ

খুলনায় অনূর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্ট আজ শুরু

তথ্যবিবরণী ঃ প্রথমবারের মতো খুলনায় অনূর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্ট আজ ২০ মে থেকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে শুরু হবে। সকাল নয়টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। সকাল নয়টায় উদ্বোধনী খেলায় খুলনা বিভাগ রংপুর বিভাগের এবং বেলা দুইটায় রাজশাহী বিভাগ সিলেট বিভাগের মোকাবেলা করবে। আগামী ২৯ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button