পারভেজ মল্লিকের খুলনা প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

# যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক #
খবর বিজ্ঞপ্তি ঃ যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক রবিবার বিকেলে খুলনা প্রেসক্লাব পরিদর্শন এবং কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তাকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জুসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। প্রেসক্লাবের ভিআইপি কক্ষে শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সদস্য মো. রাশিদুল ইসলাম, আবুল হাসান হিমালয়, কাজী শামিম আহমেদ, এহতেশামুল হক শাওন, মোহাম্মদ মিলন, রকিবুল ইসলাম মতি প্রমুখ। এসময় বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, বিগত প্রায় দেড় যুগের আওয়ামী প্রশাসনের কবল থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। এখন সময় এসেছে নতুন করে দেশকে গড়ার। সব ভেদাভেদ ভুলে সকলে এক কাতারে দাঁড়িয়ে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি ক্লাবের ক্ষতিগ্রস্ত ভবনসমূহ ঘুরে দেখেন। একই সঙ্গে যেকোনো প্রয়োজনে সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



