বটিয়াঘাটার লবণচরা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধিতে এলাকাবাসী অতিষ্ট

# বিশেষ পরিবার এদের পৃষ্ঠপোষক
স্টাফ রিপোর্টার ঃ নগরীর বটিয়াঘাটার খানজাহান নগরের হান্নান সড়কের অভ্যন্তরের আবাসিক এলাকায় সম্প্রতি চোরের উৎপাতে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। প্রায় প্রতি রাতে গৃহস্থের রক্ষিত মালামাল, ঢেউ টিন, রড, সিমেন্ট খোলা বৈদ্যুতিক তারসহ গাছের ফলমূল ও গৃহপালিত পশু চুরি করা হচ্ছে বলে জানা গেছে।
এবিষয়ে হান্নান সড়কের বাসিন্দা কলামিষ্ট ও বেতার নাট্যকার আহমেদ বাবু জানান, ইতোমধ্যে তার বাড়ীর আঙিনা থেকে একাধিকবার তার সব গাছের নারিকেলসহ পার্শ্ববর্তী বাসিন্দার মিন্টুর জমিতে রক্ষিত খোলা ঢেউটিন চুরি হয়ে গেছে। এলাকার বাসিন্দা ডা. ফজলুর রহমান অভিযোগ করে বলেন, একটি বিতর্কিত পরিবার এসব চোরদের পৃষ্টপোষক, যাদের ছত্রছায়ায় সংঘবদ্ধ চোর এলাকায় গোপনে আশ্রয় নিয়ে এসব অপকর্ম করছে। হান্নান সড়কের খানজাহান নগর আবাসিক এলাকা একটি উন্নত পরিবেশের এলাকা হলেও কতিপয় সমাজ বিরোধী বাসিন্দার হীন মানসিকতা লোভাতুর চারিত্রিকতার কারনে সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের উৎপাত দমন করনের লক্ষ্যে এলাকাবাসী দৃঢ প্রতিজ্ঞ। বর্তমান অস্বস্থিকর পরিস্থিতি থেকে উত্তরনের নিরীখে পুলিশ প্রশাসনকে জানানোর জন্য লবণচরা থানায় এলাকাবাসীগণ কর্তৃক গনস্বাক্ষরিত অভিযোগনামা দাখিল করা হয়েছে।



