ছাত্র-জনতা নির্যাতনে অভিযুক্ত পুলিশের এ এস আই গোবিন্দ এখনো বহাল তবিয়াতে

স্টাফ রিপোর্টার ঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলেও তাদের দমন পীড়নে ও নির্যাতনে অতিউৎসাহী কেএমপির খুলনা সদর থানার এ এস আই গোবিন্দ বর্তমানে (খানজাহান আলী থানায় কর্মরত ) রয়েছে বহাল তবিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক লামিয়া আক্তার লাম বলেন খুলনার ডাকবাংলা মোড়ে কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আমরা মিছিল বের করেছিলাম সে সময়ে অনেক পুলিশ ভাইয়েরা আমাদেরকে কৌশলে সহযোগিতা করলেও এ এস আই গোবিন্দ অতিউৎসাহী হয়ে ব্যাপক খারাপ আচরন করে এমনকি আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি বলেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে কেএমপির যেসব পুলিশ কর্মকর্তা ছাত্র-জনতার ওপর নির্যাতন ও নিপিড়ন করেছেন এর মধ্যে এ এস আই গোবিন্দ অন্যতম তিনি আরো বলেন গোবিন্দ এর মতো পুলিশে আওয়ামী সিন্ডিকেটের সহযোগীরা ৫ আগস্ট পরবর্তী সময়ের সুবিধা ভাগিয়ে নিয়ে গোপনে তাদের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কর্যাক্রমের তথ্য ফাঁস ও ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। যেসব পুলিশ সদস্য অন্যায়ভাবে আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে ি নির্যাতন করেছে তাদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। এ বিষয়ে এখনি পদক্ষেপ নেওয়ার জন্য কেএমপি কমিশনারের সুদৃষ্টি কামনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক লামিয়া আক্তার লাম।



