যশোরের অভয়নগরে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোর ব্যুরো ঃ অভয়নগরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার যশোরের অভয়নগর উপজেলার লক্ষীপুর গ্রামের খন্দকারপাড়া এলাকা থেকে শাকিল আহমেদ পরামানিক (২৮) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। শাকিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মনিরুল ইসলাম পরামানিকের ছেলে এবং নওয়াপাড়া নদীবন্দর এলাকার সরদার মিল ঘাটে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে শাকিলের বিয়ে হয় অভয়নগরের শহিদুল ইসলামের মেয়ে সিনথিয়ার সঙ্গে। তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। তাদের চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। সিনথিয়া জানান,সোমবার রাত ১০টার দিকে শাকিল জরুরি কাজের কথা বলে পনেরশত টাকা নিয়ে বের হন, এরপর আর ফেরেননি। মঙ্গলবার সকালে বাড়ির পেছনের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। গ্রামবাসীরা জানান, গত এক বছর ধরে শাকিল মাদক কারবারিদের সঙ্গে চলাফেরা করছিলেন। অভয়নগর থানার ওসি আব্দুল আলীম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্য।



