বাগেরহাটের ফকিরহাটে দম বন্ধ খেলা করতে গিয়ে শ^াসরোধে এতিমখানার ছাত্র নিহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি এতিমখানায় শিক্ষাথীদের দম বন্ধ রাখা খেলা প্রতিযোগিতা করতে গিয়ে মোঃ আশরাফুল শেখ (১২) নামের একজন শিশু শিক্ষাথী নিহত হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনার পর নিহত ওই শিশুর মৃতদেহ এতিমখানার দেওয়ার ওপারে ফেলে দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ রাতেই শিশুর মৃতদেহ উদ্ধারসহ এতিমখানার অপর দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। নিহত শিক্ষার্থী মো. আশরাফুল শেখ ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে ওই শিক্ষা প্রতিষ্ঠানের হাফেজিয়ার ছাত্র ছিল। গ্রেপ্তাররা হলো- একই শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র মিরাজুল ইসলাম ইয়ামিন (১৪)। সে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমান খানের ছেলে এবং খুলনার বটিয়াঘাটার গাউঘরা গ্রামের রুস্তুম বিশ্বাসের ছেলে। সপ্তম শ্রেণির ছাত্র মো. তানভীর বিশ্বাস (১৪ )। আটক দুইজনের স্বীকারোক্তির বরাত দিয়ে থানা পুলিশ জানায়, সোমবার বিকেলে ফকিরহাট বালিয়াডাঙ্গা উম্মে হুমাইদ একাডেমি এতিম খানার শিক্ষার্থী মিরাজুল ইসলাম ইয়ামিন, মো. তানভীর বিশ্বাস ও মো. আশরাফুল শেখ শিক্ষা প্রতিষ্ঠানের পাশে একটি বাগানে গামছা দিয়ে গলাচিপা (দম বন্ধ রাখা) খেলছিল। এক পর্যায়ে আশরাফুলকে ওই দুই শিক্ষার্থী গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। এরপর মরদেহ নিয়ে এতিমখানার পিছনে টয়লেটে রেখে দেয়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উঁচু দেয়ায়ের ওপর দিয়ে বাইরে ফেলে দেয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে দিকে ওই এতিমখানার অপর এক ছাত্রকে ঘটনাটি জানায় ইয়ামিন ও তানভির। এরপর প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফেজ নাজমুল ইসলাম বিষয়টি জানার পর মাদরাসা কর্তৃপক্ষ ফকিরহাট থানা পুলিশকে অবগত করে। নিহত শিক্ষার্থী আশরাফুলের মাতা মোসা ফাতেমা বেগম বলেন, মাদরাসা কর্তৃপক্ষ ঘটনার দিন সন্ধ্যায় জানান যে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে রাতে জানতে পারেন তার ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মৃতদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দুই শিশু শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।



