ফুলতলায় মানব পাচার প্রতিরোধে ইন্টারেক্টিভ ডায়লগ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ বুধবার সকাল ১১টায় ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে মানব পাচার প্রতিরোধে ইন্টারেক্টিভ ডায়ালগ অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় সিটিসি ডায়লগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব রিনা মজুমদার। প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মিতা মজুমদারের সঞ্চলনায় সভায় আশ্বাস প্রকল্পের কার্যক্রম ও ডায়লগ সভার উদ্দেশ্য সম্পর্কে মাল্টিমিডিয়ায় বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল। অনুষ্ঠানে উপজেলা মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জেসমিন আরা, অফিসার ইনচার্জ মো: জিল্লাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক হাওলাদার, আনছার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাসার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সরদার ইয়াসিন, মাওঃ আসলাম হোসেন, আটরা গিলেতলা ইউপির প্যানেল চেয়ারম্যান এ এস এম রাসেল, নাগরিক নেতা বাবর আলী, নারী নেত্রী ঝুমুর, সিটিসি সদস্য প্রমি আক্তার লিজা প্রমুখ। অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “আগুন পাখি” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়।



