স্থানীয় সংবাদ

অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে কৃষকদলের নেতা তরিকুল নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ অভয়নগরের নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি মো. তরিকুল ইসলামকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পূর্ব মুহুর্তে উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলামের বন্ধু হাফিজুর রহমান জানান, কে বা কারা মোবাইল ফোনে মাছ ঘেরের চুক্তিপত্র করার জন্য তরিকুল ইসলামকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। মাছ ঘেরের চুক্তিপত্র করার জন্য তরিকুল ইসলাম ডহর মশিয়াহাটি গ্রামে গেলে সন্ত্রাসীরা তাকে জিম্মি করে পিন্টু বিশ্বাসের বাড়ির একটি ঘরে নিয়ে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে ফেলে রাখে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চরম আতংকের সৃষ্টি হয়। তাছাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮টার সময় নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের গাড়ীতে তোলা হয়। অভয়নগর থানার ওসি মো. আবদুল আলিম জানান, খবর পেয়ে আমিসহ পুলিশ ঘটনাস্তলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করা হয়েছে। এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। তাছাড়া হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button