স্থানীয় সংবাদ

দৌলতপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী এক আসামীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন- দক্ষিন পাবলা শরীফ আমজাদ হোসেন সড়কের নাসিরের বাড়ীর ভাড়াটিয়া ইমান গাজীর পুত্র মোঃ রানা (৩১)। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, দৌলতপুর থানার কর্মরত এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলামসহ সঙ্গীয় অফিসারগন বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতপুরস্থ পাবলা কেশবলাল রোড থেকে জিআর-১৪৪/১৩, দৌলতপুর- ৭ (০৯) ০৩, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড ১৮৬০; এর পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করে। উল্লেখ্য, বিজ্ঞ আদালত আসামীকে বর্ণিত মামলায় এক বছর তিন মাস সশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button