দৌলতপুর মুহাসিন মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভা

স্টাফ রিপোর্টার : দৌলতপুর মুহাসিন মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভা বৃহস্পতিবার বিকেল ৫ টায় কলেজ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ কামরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সদ্য নিয়োগ পরীক্ষায় বিষয় আলোচনা, কলেজের চলমান অডিট গতিশীল করনে বিষয়ে, কয়েকজন শিক্ষকের স্থায়ীকরণের বিষয়ে, সহকারী অধ্যাপক উন্নতিকরণে খুলনা জেলা প্রশাসকের দপ্তরে ভাইবা নিয়ে আলোচনা ও একজন শিক্ষিকা মেডিকেল অনুমোদনসহ বিবিধ বিষয় । ওপরে উল্লেখিত এজেন্ডার দুই একটি এজেন্ডার উপরে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা মুলতুবী ঘোষণা করে পরবর্তী দিন ধার্য করা হয়। এসময়ে কলেজের অধ্যক্ষসহ কলেজ পরিচালনা পর্ষদের সকল সদস্যগন উপস্থিত ছিলেন। তাতে গত ১৩ জুন নিয়োগ পরীক্ষা বিষয়ের উপরে ব্যাপক আলোচনা হয়। সর্বোপরি নিয়োগ পরীক্ষা স্থগিত করে তদন্ত কমিটিগঠন করে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



