স্থানীয় সংবাদ

যশোরে আরও এক করোনা রোগীর মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোরে ইউসুফ আলী (৪২) নামে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে (রাত ১টার) দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ইউসুফ আলী যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ডা. টুলু জানান, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ইউসুফ আলী গত ১৩ জুন হাসপাতালে ভর্তি হন। পরদিন করোনার উপসর্গ দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর রাত ১টার দিকে তার মৃত্যু হয়। এর আগে একইদিন সকালে করোনা আক্রান্ত অবস্থায় আইসিইউতে ভর্তি থাকা আরেক রোগী শেখ আমিরের মৃত্যু হয়। বর্তমানে আইসিইউতে আরও দুইজন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন আরএমও।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button