স্থানীয় সংবাদ

মোল্লাহাটে মুজিবুর রহমান মিলু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে স্বেচ্ছাসেবী সংগঠন একতা যুব সংঘের উদ্যোগে, উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষিয়ান রাজনীতিবি শেখ মুজিবুর রহমান মিলু মিয়া স্মৃতি চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন (শুক্রবার) সকাল দশটায় উপজেলার খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে খেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফজলুল হক, বাগেরহাট ১ আসনের সাবেক সাংসদ শেখ মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া,সাবেক সেক্রেটারি শেখ শাহেদ আলী, প্রয়াত শেখ মুজিবুর রহমান মিলু মিয়ার ছেলে শেখ ইকবাল হোসেন প্রমুখ।
খেলাটিতে ৩/১ গোলে সিকদার স্পোর্টিং ক্লাব কে হারিয়ে, বিজয়ী হবার গৌরব অর্জন করে রুপসা উপজেলার নৈহাটি স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর দুটি দল হল টাউন ক্লাব খুলনা ও ব্রাইট ফিউচার তেরখাদা।
খেলাটির বিজয়ী ও রানার্স আপ দলকে দুটো ফ্রিজ দিয়ে পুরস্কৃত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button