স্থানীয় সংবাদ

মোল্লাহাটের রাস্তায় ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মোল্লাহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট ঢাকা -খুলনা মহাসড়কে গরুবাহী ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাবিল মিয়া (২৮) নামের এক মটরসাইকেল আরোহী যুবক নিহত হযেছেন। এ দুর্ঘটনায় ট্রাকের চালক, হেলপার এবং গরুর রাখাল আহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে ট্রাকে থাকা কয়েকটি গরু। উপজেলার কাহালপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের আজিজ মোল্লার ঘাট নামক স্থানে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাবিল মিয়া মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ২৯টি গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কাহালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মটর সাইকেলের সাথে ট্রাকটির সংঘর্ষ ঘটে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক কাবিল মিয়া মারা যান। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় ট্রাকে থাকা কয়েকটি গরু মারাত্মকভাবে জখম হয়েছে বলেও জানা গেছে। মোল্লাহাট হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক ফয়েজ বলেন, “দুর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত হয়েছেন এবং ট্রাকের চালক, হেলপার ও রাখাল সহ কয়েকটি গরু আহত হয়েছে। মোটরসাইকেলটি থানা পুলিশ হেফাজতে এবং ট্রাকটিও হাইওয়ে থানায় নেয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button