স্থানীয় সংবাদ
সাংবাদিক মামুন রেজা ও সাগরের পিতার মৃত্যুতে কেইউজের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো চীফ ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা ও সাংবাদিক ইউনিয়নের সদস্য মনিরুল ইসলামের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান স¤্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন, উত্তম কুমার সরকার প্রমুখ।



