পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা মোঃ নাসিমুল গনি (নাছিম) কেএমপি এবং দিঘলিয়া থানা পুলিশ কর্তৃক গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ দিঘলিয়ার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা মোঃ নাসিমুল গনিকে (নাছিম) কেএমপি ও দিঘলিয়া থানা পুলিশ খালিশপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত ভোর সাড়ে ৪ টায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতার সহযোগী মোঃ লোকমান হোসেনের (৫৫) দেওয়া তথ্যের ভিত্তিতে কেএমপির খালিশপুর থানাধীন মুজগুন্নিস্থ জনৈক মহিলার বাসা হতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, ইন্সপেক্টর (তদন্ত) হেলাল উদ্দিন, খুলনার ডিবি ইন্সঃ মুক্ত রায় চৌধুরী’র যৌথ টিম এবং কেএমপি খালিশপুর থানার একাধিক মোবাইল টিমসহ অভিযান পরিচালনা করে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোঃ নাসিমুল গনি (নাসিম) কে গ্রেপ্তার করা হয়। তাকে দিঘলিয়া থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে খুলনা আদালতে প্রেরণ করেছে।
মিথ্যা সংবাদের বিরুদ্ধে সুজিত শীল এর প্রতিবাদ সংবাদ সম্মেলন বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ বটিয়াঘাটা সুখদাড়া এলাকার সুজিৎ শীল ২২ জুন রবিবার বিকাল ৩ টায় স্থানীয় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনঅনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি জাতিয়তাবাদী বিএনপির আদর্শের একজন পরিক্ষীত সৈনিক হিসেবে বিএনপির দলীয় সকল আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে আন্দোলনকে বেগবান করতে সার্বক্ষণিক অংশগ্রহণ করেছি । যার ফলশ্রুতিতে বিগত আওয়ামীলীগ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের হাতে নির্যাতনের পাশাপাশি জোর করে ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করিয়েছে । ওই সকল ষড়যন্ত্রকে ঢাল করে কিছু স্বার্থান্বেষী মহল গত ২১ জুন -২০২৫ ইং তারিখে খুলনার সময়ের খবর অনলাইন পত্রিকায় মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার করেছে আমি উক্ত মিথ্যা সংবাদ ওষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।



