স্থানীয় সংবাদ

হোল্ডিং ট্যাক্স আদায়ে কেসিসির মালামাল ক্রোক অভিযান

স্টাফ রিপোর্টারঃ বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক রবিবার সকালে নগরীতে মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়েছে। কেসিসির নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। টিমটি নগরীর রূপসা স্ট্র্যান্ড রোডস্থ ৪৮/১, শেরে বাংলা রোডস্থ ১৪, বিকে পশ্চিমপাড়া রোডস্থ ২/৫, নিরালা আবাসিক এলাকার ২৭৭, রায়পাড়া মেইন রোডস্থ ২২ এবং বাগামারা মেইন রোডস্থ ১৩ নং হোল্ডিং-এ মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়। কেসিসির ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো: ইমরুল হাসান টিটো, নুরুজ্জামান তালুকদার ও জান্নাতুল ফেরদাউস, সহকারী কালেক্টর অব ট্যাক্সেস মো: মোস্তফা জামানসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন। খুলনা মহানগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে এ ক্রোক অভিযান অব্যাহত থাকবে। সুতরাং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বকেয়া পৌরকর জরুরী ভিত্তিতে পরিশোধের জন্য সম্মানিত হোল্ডিং মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিস্টরা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button