স্থানীয় সংবাদ

সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার

# দাকোপ ও চালনা বিএনপি’র কর্মীসভায় মন্টু #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র খুলনা জেলার আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ বিশ্বের সেরা লুটেরা সরকার পরিচালনা করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেই ক্ষ্যান্ত হয়নি; ভোটাধিকার হরণ করে গণতন্ত্র ধুলিসাৎ, শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে মেরুদ-হীন জাতিতে পরিণত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। সর্বশেষ গণহত্যা চালিয়ে ছাত্র-জনতার গণঅভ্যূত্থান রুখে দেবার চেষ্টা করেছিল শেখ হাসিনা সরকার। বাংলাদেশটাকে নতুন করে গড়ে তুলতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার। তাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও অপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরাধিকার তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহবান জানিয়েছেন তিনি। গতকাল রবিবার (২২ জুন) বিকাল ৩টায় দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভার ডাকবাংলা মোড়ে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, দেশের মধ্যে বিন্দুমাত্র ভেদাভেদ নয়। আগামী নির্বাচনে দেশবাসীর ভোটাধিকার পুনরুদ্ধারের মধ্যদিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠার গুরু দায়িত্ব বিএনপি’র কাঁধে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে স্বৈরাচার এরশাদ পতনে বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব এবং পর্যায়ক্রমে জুলাই-আগস্টের গণঅভ্যূত্থানের নেপথ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘মাস্টারমাইন্ড’; দেশের সকল ক্রান্তিলগ্নে বিএনপি নেতাকর্মীদের জীবনবাজী রাখতে হয়েছে। আগামী জাতীয় নির্বাচনও বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে জনগনকে জেতাতে বিএনপি’র প্রতিটি ইউনিট হতে হবে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বে খুলনা তথা এ অঞ্চলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগনের দ্বারেদ্বারে যেতে হবে। খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, এসএম শামিম কবির ও এনামল হক সজল। অন্যান্যের মধ্যে অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য সুলতান মাহমুদ, শাকিল আহম্মেদ দিলু, জিএম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট, জিএম হারুনুর রশিদসহ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ। কর্মীসভা পরিচালনা করেন দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান এবং চালনা পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব আল আমীন সানা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button