মোল্লাহাটে কাব কার্নিভাল প্রোগ্রাম অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : সারাদেশের ন্যায় বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩জুন) উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে গ্রানডিয়েল ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন বাংলাদেশ স্কাউটস মোল্লাহাট উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটিস খুলনা অঞ্চলের সহ-সভাপতি মোঃ আসাদুল কবির এলটি, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, মোল্লাহাট উপজেলা স্কাউটস এর কমিশনার এসএম ফরিদ আহমেদ, মোল্লাহাট উপজেলা স্কাউটস এর সম্পাদক রমেশচন্দ্র খান, বাগেরহাট জেলা স্কাউটস এর সহ-সভাপতি এস এম ইকরামুল কবির সহ বাংলাদেশ স্কাউটস মোল্লাহাট উপজেলার নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অংশগ্রহণকারী ইউনিটের ইউনিট লিডারগন, শিক্ষার্থী, অভিভাবক প্রমুখ।
কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ভূমিকা রাখে। স্কাউটিং সকল শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। যে সকল শিশুরা কোন না কোনভাবে স্কাউটিং এর সাথে জড়িত সে সকল শিশুদের কার্যক্রম আর দশটি শিশুর থেকে আলাদা, তারা নেতৃত্ব দানের যোগ্যতা অর্জন করছে, আমরা আশাকরি এটা তাদের ভবিষ্যতে একজন ভালমানুষ হিসেবে গড়ে তুলবে।



