রূপসায় ১ শ্রেণীতে পড়–য়া আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রূপসা প্রতিনিধি: রূপসায় প্রথম শ্রেণীতে পড়–য়া (৮) বছরের এক শিশুকে জোরপূর্বক পায়ু পথে ধর্ষণ করার অভিযোগে রজব হাওলাদার (৪২), নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটি একটি প্রাথমিক বিদ্যায়ের ১ম শ্রেনীতে পড়াশুনা করে। । মামলা সূত্রে জানা যায়, রূপসা উপজেলা নৈহাটি গ্রামের বাসিন্দা ভিকটিম শিশুটির পরিবার। তার মা অন্যের বাড়িতে কাজ করে এবং পিতা দিনমজুর হিসেবে জীবিকার তাগিদে অধিকাংশ সময় বাড়ীর বাহিরে থাকে। আসামী মোঃ রজব হাওলাদার তাদের প্রতিবেশি। সেই সুবাদে তাদের সাথে তার পরিচয় আছে। গত ২২ জুন সকাল অনুমান সাড়ে ৮ ঘটিকার সময় শিশুর মাতা কাজের জন্য শিশুটিকে সাথে নিয়ে অন্যের বাড়িতে যায়। অন্যের বাড়ীতে কাজ করিতে দুপুর অনুমান ১ ঘটিকার সময় শিশুটিকে একা বাড়ীতে পাঠিয়ে দেয়। শিশুটি বাড়ীতে ফেরার পথে নৈহাটি গ্রামস্থ গোডাউন মোড়ে আসামী মোঃ রজব আলী হাওলাদার এর দোকানের সামনে রাস্তার উপর পৌঁছালে আসামী মোঃ রজব হাওলাদার তার হীন কামনা চরিতার্থ করার জন্য শিশুটিকে খাবার দেওয়ার কথা বলিয়া তাহার দোকানের মধ্যে ডেকে নিয়ে আসামীর তাহার দোকান ঘরের শাটার বন্ধ করে দিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে পায়ু পথে জোর পূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
এই সময় শিশুর চিৎকারে আসামী তাহাকে ছেড়ে দেয় এবং তকে ভয়ভীতি দেখিয়ে কাউকে কিছু না বলার জন্য বলে।
শিশুটির মাতা কাজ শেষে বাড়ীতে আসিয়া শিশুকে না পেয়ে খোজাখুজি করিতে থাকি। খোজাখুজির একপর্যায়ে শিশুটি বাড়ীতে আসার পর মাতাকে দেখে কান্না করিতে থাকে। তখন শিশুটির মাতা কি হয়েছে, জিজ্ঞাসা করিলে শিশুটি তার মাতাকে ঘটনাটি বলে। পুলিশ বিষয়টি জানার পর ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। এই ঘটনায় শিশুর মাতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।



