স্থানীয় সংবাদ
রূপসায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে অপহরণ

রূপসা প্রতিনিধি: রূপসায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরকে জোরপূর্বক অপহরণ করার অভিযোগে মুজাহিদ শেখ রনি (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার আইচগাতি ইউনিয়নের দেয়াড়া গ্রামের আলিমুন শেখের মেয়ে(১৩) কে দীর্ঘদিন ধরে পথে ঘাটে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যাক্ত করে আসছে । আসামি রনির কথায় কিশোরী রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের ক্ষতি করার জন্য সুযোগের অপেক্ষায় থাকে রনি।
গত ২০ জুন সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় কিশোরী তার নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে দেয়াড়া গুচ্ছগ্রাম এর সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামি রনি বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় কিশোরী কে। এই ঘটনায় কিশোরীর মাতা কোহিনুর আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন, মামলা নং ১৩।



