২৮ জুন ঢাকায় মহাসমাবেশ সফলে ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানার প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি : আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর দুইটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সোনাডাঙ্গা থানার এক প্রস্তুতি সভা সোমবার (২৩ জুন) বিকেল ৫টায় আইএবি কার্যালয়ে থানা সভাপতি মোঃ নুরুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়ার পরিচালনায় প্রস্তুতি সভায় অতিথি হিসাবে আলোচনা করেন ইসলামী আন্দোলন মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানার সহ-সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, শেখ মোঃ মারুফ রহমান, মোঃ আকবর আলী পাঠান, মোঃ হুমায়ুন কবির, মেহেদী হাসান সৈকত, মাওলানা আব্বাস আমিন, মোহাম্মদ শাহজাহান পাটোয়ারী, মোহাম্মদ মোস্তফা জামান, মাওলানা সোহরাব হোসেন, মোঃ আব্দুস সোবাহান, মোঃ আবুল বাশার বাদশাহ, দেলোয়ার হোসেন, এস এম আরিফুর রহমান, মনিরুজ্জামান মুকুল, মাওলানা মোল্লা মেরাজুল হক, মোঃ আব্দুস সালাম, মোঃ শাহিন হোসেন, মোঃ নাজমুল ইসলাম, মোঃ শাহজাহান হাওলাদার, মোহাম্মদ টুটুল ইসলাম, মোহাম্মদ আব্দুস সোবাহান, মোঃ মহিদুল ইসলাম, মোঃ আবু হানিফ, মোঃ ফিরোজ লস্কর, মোঃ আব্দুল মান্নান, ডাক্তার আয়নাল হক, মোহাম্মদ নাজমুল ইসলাম, মোঃ শাকির হোসেন, মুন্সি বশির আহমেদ প্রমুখ।



