স্থানীয় সংবাদ
কেইউজের সদস্য সামছুজ্জামান শাহীনের মায়ের মৃৃত্যুতে কেইউজের শোক

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরো প্রধান , খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্যসামছুজ্জামান শাহীনের মা মোসাম্মৎ শামসুন্নাহার (৮১) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান স¤্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন, উত্তম কুমার সরকার প্রমুখ।



