স্থানীয় সংবাদ

বিশ^ পরিবেশ দিবসের কর্মসূচি

তথ্য বিবরনী ঃ ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এই প্রতিপাদ্য নিয়ে এবছর ২৫ জুন বাংলাদেশে বিশ^ পরিবেশ দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে ঐদিন ১০টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। এর আগে সকাল সাড়ে নয়টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। উল্লেখ্য, প্রতিবছর ৫ জুন বিশ^ পরিবেশ দিবস পালন করা হয়। তবে বিশেষ কারণে এবছর ৫ জুনের পরিবর্তে ২৫ জুন দিবসটি পালন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button