স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মৃতুতে খুলনা এনসিপির শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক মামুন রেজার ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মামুন রেজার মৃত্যুতে খুলনার সাংবাদিক সমাজ, রাজনীতিবিদ ও সুশীল সমাজে শোকের ছায়া নেমে এসেছে। নবীন সাংবাদিকদের সহযোগিতা এবং পেশাগত আদর্শে দৃঢ় বিশ্বাসী ছিলেন তিনি। বিবৃতিদাতারা হলেন, এনসিপির খুলনা হেলা প্রধান সমন্বয়ক
হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ ), যুগ্ম সমন্বয়ক মোঃ রাশেদ হাসান, সদস্য মোঃ কদরুল হাসান, প্রনয় কুমার বৈদ্য (জয়), মোঃ রিদোয়ান শেখ তামিম , মুজাহিদুল ইসলাম, তাহমিদুন্নাহার তামান্না, সানজিদা আক্তার, শওকত আলম, মোহাম্মদ আলী বাবু, মাহমুদ মোস্তফা সজল, নাসরুল্লাহ শরিফ, আব্দুল্লাহ আল মামুন, আবু বকর সিদ্দিক, মামুন হোসেন, সাব্বির লস্কার প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button