স্থানীয় সংবাদ

রূপসায় শিশু ধর্ষণের ঘটনায় আদালতে জবানবন্দী

রূপসা প্রতিনিধি ঃ খুলনার রূপসায় (৮) বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার ঘটনায় আদালতে জবানবন্দী দিয়েছে শিশুটি। মঙ্গলবার (২৪ জুন) নির্যাতিত শিশু বিজ্ঞ আদালতে ঘটনার বিবরণ তুলে ধরে জবানবন্দী দেন এবং এর আগে শিশুটিকে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়।
শিশুটি আদালতে জানান ,আসামি রজব তার দোকানের মধ্যে তাকে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। নারী ও শিশু নির্যাতন ২২ ধারা মোতাবেক আদালত জবানবন্দী রেকর্ড করে শিশুটিকে পিতা- মাতার নিকট হস্তান্তর করেন বলে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নাজমুল হুদা জানান। মামলার সূত্রে জানা যায়, শিশুটিকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় মামলা দায়েরের পর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নির্দেশনায় এসআই মো. নাজমুল হুদা নৈহাটি ইউনিয়নের গোডাউন মোড় এলাকা থেকে রজব আলী কে গ্রেফতার করে। শিশুটি নৈহাটি সরকারী প্রাথমিক বিদ্যায়ের ১ম শ্রেনীতে পড়াশুনা করে। রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের গোডাউন মোড় এলাকার তার পরিবার বসবাস করে আসছে। এক জায়গায় বসবাসের সুবাদে রজব তাদের প্রতিবেশী । গত ২২ জুন সকাল সাড়ে ৮ টার সময় তার মা মেয়ে কে সাথে নিয়ে কাজে যায় এবং দুপুর অনুমান ১ ঘটিকার সময় শিশুটিকে একা বাড়ীতে পাঠিয়ে দেয়। শিশুটি বাড়ীতে ফেরার পথে আসামির দোকানের সামনে রাস্তার উপর পৌঁছালে আসামী মো. রজব হাওলাদার শিশুটিকে খাবার দেওয়ার কথা বলে তাহার দোকানের মধ্যে ডেকে নিয়ে আসামীর দোকান ঘরের শাটার বন্ধ করে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে পায়ু পথে জোর পূর্বক ধর্ষণ করে। ভিকটিম শিশুটি তার মাতা কাজ থেকে বাড়িতে এলে শিশুটির সাথে নির্যাতনের ঘটনা বলে । শিশুর মাতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন এবং আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button