স্থানীয় সংবাদ
রূপসায় নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

রূপসা প্রতিনিধি: রূপসায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তার রিক্তা’র সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ গত ২৩ জুন দুপুরে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, সিনিয়র সহ সভাপতি এম মুরশীদ আলী, সাধারন সম্পাদক ইউশা মোল্লা, কোষাধ্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, প্রচার সম্পাদক নাজিম সরদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, আহম্মদ শেখ, ইমরুল কায়েস প্রমূখ।



