স্থানীয় সংবাদ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে ঐদিন সকাল সাড়ে নয়টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। সকাল নয়টায় দিবসটি উপলক্ষ্যে খুলনা শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।



