স্থানীয় সংবাদ

বিভিন্ন উপজেলায় বিশ^ পরিবেশ দিবস উদযাপন

প্রবাহ ডেস্ক
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন উপজেলায় প্রশাসনের উদ্যোগে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় এ উপলক্ষে এক র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার র‌্যালী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, শিক্ষক এস এম আঃ রউফ, সাংবাদিক মোঃ গোলাম রব্বানী, মিজানুর রহমান লিটন, এনজিও প্রতিনিধি তানিয়া আক্তার, পরিত্রানের আলাউদ্দিন, কোডেকের মোঃ ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক মোঃ ফরহাদ হোসেন, নারী নেত্রী মুর্শিদা খাতুন, প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়।
পাইকগাছা
দিবসটি উপলক্ষে পাইকগাছায় সচেতনতা মূলক র‌্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এবং ডিএসকে নবপল্লব এর সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ পিপিএম, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান, ডরপ উপজেলার সময়ন্বয়ক পিন্টু চন্দ্র দাস, ডিএসকের মনিটরিং অফিসার মোঃ রেজাউল ইসলাম, জাগরণী’র ম্যানেজার ফরিদুল ইসলাম, ডিএসকের মোঃ জাহিদুর রহমান, সিএ কৃষ্ণপদ মন্ডল, সাখাওয়াত হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদের উদ্যোগে বয়রা স্লুইস গেট থেকে হাড়িয়া ব্রীজ পর্যন্ত ২ কিঃমিঃ রাস্তাটির দু’ধার সবুজায়ন করতে ২ হাজার ঝাউগাছ রোপনের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তাদের সাথে নিয়ে ৩টা ঝাউগাছ রোপণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
দাকোপ
দিবসটি উপলক্ষে দাকোপে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং এ্যাড্রা বাংলাদেশ, জেজেএস, সুশীলনসহ বিভিন্ন এনজিও এর সহযোগীতায় বুধবার বেলা ১১টায় এ লক্ষে একটি র‌্যালি উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ম্ঃো আসমত হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ্যাড্রা বাংলাদেশ উপজেলা ম্যানেজার পল বাড়ৈ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিচুর রহমান, উপজেলা রিসোর্স ইন্সপেক্টর মসলেম উদ্দিন, জেজেএস উপজেলা ম্যানেজার সোয়েব হোসেন, সুশীলনের উপজেলা ম্যানেজার রওশান আরা। উপস্থিত ছিলেন সাংবাদিকসহ বিভিন্ন জিও এনজিও প্রতিনিধি, স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।
মোংলা
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ উপলক্ষে “বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, প্লাস্টিক দূষণের অবসান” শ্লোগানে আলোচনা সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আক্তার সুমী। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, কোডেক’র সৈয়দ মাহবুবুর রহমান, ব্রাক’র তৃপ্তি সরদার, রূপান্তরের সুনীতি রায়, বেডস এর নাজমুস সাদাত সিএনআরএস’র নুসরাত জাহান, বিডি ক্লিন’র আবু হাসান, ইয়ুথ ফর সুন্দরবনস’র মোহাম্মদ শাহীন খলিফা প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণে সুন্দরবন, পশুর নদীসহ উপকূলীয় এলাকা বিপর্যস্থ। গবেষণায় সুন্দরবনের মাছসহ সামুদ্রিক মাছে মাইক্রো প্লাস্টিক কণা পাওয়া গেছে। গবেষণায় মেঘনার ইলিশের দেহে, মায়ের দুধে এমন কী বৃষ্টির পানিকেও প্লাস্টিক কণা পাওয়া গেছে। কর্ণফুলি নদীর তলদেশে ৫ থেকে ৬ ফুট পলিথিনের স্তর থাকায় খনন কাজ ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে প্লাস্টিক পলিথিন দূষণের দুর্যোগে কবলিত আমরা। সুন্দরবন-নদ-নদী-প্রাণ-প্রকৃতি বাঁচাতে এখনই প্লাস্টিক -পলিথিন দূষণকে না বলতে হবে। বক্তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে বিশেষ জোর দেন। বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি পালনের সহ আয়োজক ছিলো ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, কোডেক, ডিএসকে, ব্রাক, বাদাবন সংঘ, ফ্রেন্ডশীপ, রূপান্তর, সিএনআরএস, বেডস, ওয়াইল্ড টিম, বিডি ক্লিন ও ইয়ুথ ফর সুন্দরবনস।
ভেড়ামারা
দিবসটি উপলক্ষে কুষ্টিয়া ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বৃক্ষ রোপন, বৃক্ষ পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হেলাল উদ্দিন হেলাল, কৃষি বিজ্ঞান বিভাগের প্রভাষক দেলোয়্রা হোসেন, ভেড়ামারা সরকারি কলেজের রোভার স্কাউটস লিডার জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।
দিঘলিয়া
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা পরিষদের সড়ক প্রদক্ষিণ করে। অতঃপর দিঘলিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দিঘলিয়া স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলানমহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহার, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, আনসার ও ভিডিপি সদস্য মোঃ আকিব হোসেন, সাংবাদিক আবিদ আজাদ প্রমুখ।
নড়াইল
নড়াইলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নড়াইল এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা এবং চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না এর সভাপতিতে সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জামাত নেতা মোঃ হেমায়েতুল হক হিমু, গণমাধ্যম কর্মি, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ক্লিনিক মালিক সমিতির প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, নড়াইলের সহকারি পরিচালক মোঃ আব্দুল মালেক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইল সরকারি ভিক্টোয়া কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. সায়েম আলী খান।

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, নবাগত ওসি রিয়াদ মাহমুদ, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও প্রভাষক লুৎফা ইসলাম। বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদ। উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, জাহাঙ্গীর আলম সানা, পীযুষ কান্তি মন্ডল, শেখ খোরশেদুজ্জামান, সুকুমার কবিরাজ ও সিএ আব্দুল বারী। সভায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, জলাবদ্ধতা নিরসনে শংকরদানা সহ সকল সরকারি খালের অবৈধ বাঁধ ও নেটপাটা অপসারণ, এইচএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সব ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধ করা, কিশোর অপরাধীদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, কুকুরের উপদ্রব, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ভোগান্তি ছাড়াই মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, চোরাই ও রোগাক্রান্ত পশু জবাই বন্ধ এবং মানসম্মত মাংস বিক্রয় নিশ্চিত করা, বাল্যবিবাহ ও মাদকের ব্যবহার বন্ধ করা, কাটাখালী বাজার সহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহিত হয়। পরে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন-এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button