স্থানীয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মিয়ার স্ত্রী ও বিএনপি নেতা জাকারিয়া মাহমুদ পিটুর মাতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খানজাহান আলী থানার ইর্ষ্টানগেট এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত মনোয়ার হোসেন মিয়ার স্ত্রী ,খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা জাকারিয়া মাহমুদ পিটুর মাতা সাহিদা বেগম (৬৩) গত সোমবার রাত আনুমানিক ১২টার সময় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন । (ইন্না ল্লিল্লাহী অ ইন্না ইলাহী রাজিউন) মূত্যুকালে তিনি ১ পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল বাদ জোহর ইর্ষ্টানগেট গাবতলা ঈদগাহ ময়দানে জানাযা শেষে মশিয়ালী সরকারী কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা , সাধারন সম্পাদক এস এম শফিকুল আলম তুহিন , খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা,যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শেখ আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন বুদ্ধি, ডাঃ রইচউদ্দীন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জানাযায় ইমামতি করেন গাজী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ ইকবল হোসাইন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button