স্থানীয় সংবাদ

যশোরে বিজিবি’র হাতে প্রায় ৬শ’ গ্রাম স্বর্ণের ৫টি বারসহ এক পাচারকারী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ সাড়ে ৫শ’ গ্রামের অধিক ৫টি স্বর্ণের বারসহ ময়নাল মোল্লা নামে এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯বিজিবি)’র একটি চৌকসদল। বুধবার ভোর রাতে যশোর শহরতলী ঝুমঝুমপুর এলাকার নীলগঞ্জ ব্রীজের উপর থেকে তাকে গ্রেফতার করে। সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর মাস্তল গ্রামের বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিরপুর রাস্তার ৯ কোর্টবাড়ী এলাকার আজগর মোল্লার ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় বুধবার ২৫ জুন সকালে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত ময়নাল মোল্লাকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তার দখলকৃত উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারীর মাধ্যমে জমা রাখা হয়েছে।
বিজিবি সূত্রে জানাগেছে, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র হাবিলদার মুহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি চৌকসদল মঙ্গলবার দিবাগত গভীর রাত আড়াইটার সময় গোপন সূত্রে খবর পান ঢাকা থেকে একজন ব্যক্তি চোরাচালানকৃত স্বর্ণের বারসহ ভারতে পাচারের জন্য যশোর উদ্দেশ্যে যে কোন সময় আসতে পারে। উক্ত সংবাদ পাওয়ার পর বিজিবি’র টহলদল ভোররাত সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার নীলগঞ্জ ব্রীজের উপর চেকপোষ্ট ডিউটি করতে থাকেন। ভোর রাত ৪ টার পর উক্ত স্থানে সোর্সের দেয়া তথ্যর ভিত্তিতে একজন ব্যক্তিকে আসতে দেখে দাড়ানোর সংকেদ দেই। তখন উক্ত ব্যক্তি বিজিবি’র সদস্যদেরকে দেখে কৌশলে পালানোর সময় টহল দলের কাছে ধরা পড়ে যায়। ধরা পড়ার পর তার কথা বার্তা অসংলগ্ন মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে বিশেষ কায়দায় স্বর্ণের বার রয়েছে। পরে সে তার পরিবিহ জুতার ভিতর স্কসটেপ দ্বারা মোড়ানো স্বর্ণ আছে বলে স্বীকার করে। পরে উক্ত জুতার মধ্যে বিশেষ কায়দায় রাখা ৫টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বার ওজন ৫শ’ ৮৫.৫৪ গ্রাম যার আনুমানিক মূল্য ৮৬লাখ ৭৭ হাজার ৭০৩ টাকা বলে বিজিবি’ট টহল নিশ্চিত হন। স্বর্ণবহনকারী ময়নাল মোল্লাকে জিজ্ঞাসাবাদ শেষে কোতয়ালি থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দেন। উক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা ময়নাল মোল্লাকে আদালতে সোপর্দ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন বলে জানাগেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button