স্থানীয় সংবাদ

নগরীর বৈকালী পুরাতন জংশন রোড এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

এ কেমন শত্রুতা

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের জায়গায় রোপনকৃত ফলজ, বনজ, সৌন্দবর্ধন ও সবজি গাছ দিনে দুপুরে দুর্বৃত্তরা কেটে ফেলেছে। মঙ্গলবার বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে প্রায় বিভিন্ন প্রজাতির ১০/১৫টি গাছ কেটে ফেলে। এতে প্রায় ২০ হাজার টাকা মত ক্ষতি হয়েছে বলে গাছের মালিক গাজী হাবিবুর রহমান জানান। তিনি খুলনা সিটি কর্পোরেশনের রাজস্ব শাখার কর্মচারি। এ ব্যাপারে তিনি কেসিসির প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, নগরীর খালিশপুর ৯নং ওয়ার্ডস্থ পুরাতন জংশন রোডের সিএসডির বিপরিতে কেসিসির জায়গায় হাবিবুর রহমান স্বপরিবারে দীর্ঘ দিন ধরে বসবাস করেন। এ জায়গার ভিতরে কৃষি বিভাগের কর্মচারি সাইদুল বসবাস করেন। তিনি পেশায় গাড়ির চালক। তার সাথে হাবিবের ছোটখাটো দ্বন্দ্ব লেগেই থােিক। তারই ধারাবাহিকতায় সাইদুল সম্প্রতি হাবিব ও তার পরিবারের সদস্যদের মারধর করে উল্টো তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলা চলমান অবস্থায় সাইদুল আদালতে হাবিব ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরো একটি ৭ ধারার মামলা করেন। যার নং ২২৩/২৫। ওই মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা ছিল হাবিবের। সে মতে সকাল ১১টার দিকে হাবিব ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে আদালতে হাজিরা দিতে যান। হাজিরা শেষে দুপুর ২টার দিকে বাসায় ফিরে দেখেন কে বা কারা তাদের রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছগুলো কেটে ফেলেছে। এ গাছগুলো তার বাসার সামনে ও পাশে রোপন করা হয়। তার মধ্যে ৬টি আম গাছ, ১টি বড় আমড়া গাছ, কয়েকটি কলা গাছ, মাল ভেড়ী গাছ, বিদেশী ফুল গাছ, সবজি বাগান কেটে তছনছ করেছে দুর্বৃত্তরা। বিষয়টি তিনি খালিশপুর থানা ওসি ও কেসিসির এষ্টেট অফিসারকে মৌখিতভাবে অবগত করেন। পরে তিনি লিখিত অভিযোগ দাখিল করেন। খালিশপুর থানা ওসি জানান, বিষয়টি খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দিলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্মা লস্কর তাজুল ইসলাম বলেন, হাবিবুর রহমান কেসিসির নিকট লিখিত অভিযোগ দাখিল করলে তিনি বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখবেন বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button