স্থানীয় সংবাদ

শাকিল গ্রুপের প্রধান এবং বি কোম্পানি ও অশিক গ্রুপের চার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার : খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান, বি কোম্পানি ও অশিক গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক, অস্ত্র ও গুলি উদ্ধারকরা হয়। আজ মঙ্গলবার ভোর রাতে খুলনার বিভিন্ন একালায় সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করে। আইএসপিআর এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল-করিম শাম্মী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকা- দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব¡পূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান ও বি কোম্পানির অন্যতম সদস্য শাকিল শেখ, শহিদুল ইসলাম খোকন ও মোঃ শাকিল এবং আশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাতকে খুলনার লবনচরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় আটককৃত সন্ত্রাসী ইয়াসিন আরাফাতের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পাইপ গান, বিভিন্ন গোলাবারুদ, স্টান গান, ১টি ডামি পিস্তল, বিভিন্ন দেশীয় অস্ত্র, ইয়াবা ও অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র, গোলা, মাদকসহ আটককৃতদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়।
বর্তমান সরকাররে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে এরূপ অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button