স্থানীয় সংবাদ

দীর্ঘদিন ভারতে আটক থাকার পর ৪ বাংলাদেশীকে ফেরত দিলো ভারতীয় পুলিশ

বেনাপোল প্রতিনিধি ঃ
অবৈধভাবে ভারতে প্রবেশ কালে ৪ বাংলাদেশী কে ভারতীয় পুলিশ কর্তৃক আটকের পর দীর্ঘদিন কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায়ø বিজিবির উপস্থিতিতে তাদেরকে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়øাস হোসেন মুন্সি জানান,ভারতীয়ø ইমিগ্রেশন থেকে দেওয়øা ৪ বাংলাদেশী কে ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়øা সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা কর্তৃক আইনি কার্যক্রম শেষে যশোর জাস্টিস এন্ড কেয়øার সংস্থার নিকট হস্তান্তর করবেন। ফেরত আসা বাংলাদেশীরা হলো সাইফুল চুন্নু খান (৩০) পিতাঃ মোঃ চুন্নু খান, গ্রামঃ বুড়িখালী পোস্টঃ দৌতলা থানাঃ নড়াইল জেলাঃ নড়াইল,মোছাঃ নূরজাহান বেগম (২৮) পিতাঃ কালাম সরদার গ্রামঃ দোহর শেখতি পোঃ মুলিয়া থানা+জেলাঃ নড়াইল,পারভেজ শাখি (২২) পিতাঃ মোঃ ইসলাম শাখি গ্রামঃ পেরুলি কালিয়া পোস্টঃ জামরিল ডাঙ্গা থানা+জেলাঃ নড়াইল ও রেকসোনা (১৯) পিতাঃ মোঃ শাহিনুর রহমান গ্রামঃ কেড়াগাছি পোঃ কেড়াগাছি থানাঃ কলারোয়া জেলাঃ সাতক্ষীরা।যশোর জাস্টিস এন্ড কেয়ার সংস্থার কর্মকর্তারা তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করবেন ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button