স্থানীয় সংবাদ

বাগেরহাটের ফকিরহাট হ্যামকো কোম্পানীর কারখানায় ডাকাতির ঘটনায় ৯ জন গ্রেফতার

# লুণ্ঠিত মালামাল উদ্ধার #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-ওয়াপাড়া এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে ডাকাতির ঘটনায় ৯ জন কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের হিফাজত থেকে কোটি টাকারও বেশী মুল্যের লুণ্টিত মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনার ৪ দিনের মধ্যে ঢাকা ও চট্রগ্রামে অভিযান চালিয়ে ৯ ডাকাত গ্রেফতারের বিষয়ে বুধবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপার তার কার্য্যলয়ে প্রেস ব্রিফিং করেছেন। গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে স্বপন হোসেন (৩২), বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার পতিহার পূর্বপাড়া এলাকার মৃত আদম আলী খানের ছেলে মো জলিল খান (৪৫), রাজবাড়ী সদরের রাম কান্তপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে জয়নাল ফকির (৪৫), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঢাকিরগাঁও এলাকার মো ছিদ্দিক মৃধার ছেলে মো ইকবাল হোসেন (৩৫), ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার তারাগাজী এলাকার চাঁন মিয়ার ছেলে আল আমিন (৩৬), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুর এলাকার গোলাম সরোয়ারের ছেলে মো গোলাম মর্তুজা (৩৬), চট্টগ্রাম জেলার সীতাকু- উপজেলার উত্তর বাঁশবাড়ীয়া এলাকার মৃত মাহামুদুর রহমানের ছেলে মো আশরাফুল ইসলাম (৩৫), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকার ইউসুফ আলীর ছেলে মো আব্দুর রহমান (৪২), খুলনা জেলার রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা এলাকার ইব্রাহিম শেখের ছেলে মো রহমত শেখ (৩৭)। এদের মধ্যে ৫ জন সরাসরি ডাকাতির সাথে জড়িত। দুইজন ডাকাতির মালক্রেতা এবং এই ডাকাতির সাথে জড়িত সন্দেহে কোম্পানির নিরাপত্তা প্রহরী মোঃ আব্দুর রহমান ও মোঃ রহমত শেখকে গ্রেফতার করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, গত শুক্রবার সন্ধ্যা রাতে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার হ্যামকো কোম্পানীর কারখানায় ডাকাতির ঘটনায় তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাকাতিতে জড়িত ৯ জন কে পৃথকভাবে গ্রেফতার করা হয়েছে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ঢাকা ও চট্রগ্রামের বিভিন্ন এলাকায় গত ২ দিন ধরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বাগেরহাটে নিয়ে আসা হয়। এদের নিকট থেকে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মুখে মাস্ক পরিহিত ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল নিরাপত্তা হ্যামকো কারখানার প্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে ভিতরে প্রবেশ করে। এ সময় ৭ জন নিরাপত্তাকর্মী ও ৪ জন শ্রমিককে বেঁধে তারা গোডাউনে থাকা অ্যালুমিনিয়াম বার ১৫ টন, তামার তার আড়াই টন এবং বৈদ্যুতিক তার ১ টন দুটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। এসব জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামজাত করে রাখা হয়েছিল। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে শ্রমিকরা জানান। হ্যামকো গ্রপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, ‘ডাকাতদল রাত ৮টার দিকে নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। প্রায় ৮ ঘণ্টা ধরে কারখানায় অবস্থান করে ডাকাতদল ট্রাকে করে ভোর ৪টার দিকে মালামাল নিয়ে পালিয়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button