স্থানীয় সংবাদ

খুলনায় আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা দীর্ঘদিন বন্ধ থাকায় আমরা খুলনাবাসীর প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে দীর্ঘদিন আন্তর্জাতিক মানের কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে ডা: মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে মো: জামাল মোড়লের পরিচালনায়, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহাবুব খোকন বলেন ২০০৪ সালে আন্তর্জাতিক মানের ২০ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পর্ন সপ্তম ভেন্যু হিসেবে খুলনা বিভাগীয় স্টেডিয়াম উদ্বধোনের পর ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত ৩টি টেস্ট, ৪ টি ওয়ান ডে, ৫ টি টি টোয়েন্টি, দুই টি বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় পর, দীর্ঘ দিন অতিবাহিত হলেও আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত না হওয়ায়, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত ই আগামী ক্রিকেট মৌশুম শুরুর পূর্বেই খুলনা বিভাগীয় স্টেডিয়ামের পরিপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য উপযোগী করার জন্য খুলনা বিভাগীয় স্টেডিয়ামের দ্রুত সস্কার করে খেলা অনুষ্ঠানের জন্য বিসিবির সশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহব্বান জানিয়ে বলেন,আগামী ১৪ ই জুলাই মাননীয় বিভাগীয় কমিশনার কে খুলনায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানের দাবিতে স্বারক লিপি প্রদান করা হবে,জানিয়ে আরো বক্তিতা করেন,সহ সভাপতি ডা: সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা: আ: সালাম, মো: সিরাজ উদ্দিন সেন্টু, মো: কামরুল ইসলাম কামু, যুগ্ম সম্পাদক মো: কামরুল ইসলাম ভুট্রো, সাগাঠনিক সম্পাদক মো: সাকিল আহমেদ রাজা, আ: রাজ্জাক,মো: খায়রুল আলম ডা: মাহ্ফিজুর রহমান বাচ্চু, মো:সবুজুল ইসলাম, লিটন মিত্র, মো: কামরুল ইসলাম, মো:মামুন অর রশিদ, মো: খায়রুজ্জামান শিপন, মো:মাসুদ হোসেন, মো: রেজওয়ান হোসেন, মো: আবু বক্কার, মো: আজমল হোসেন সহ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button