নব নির্বাচিত কমিটি’র সকল কর্মকর্তাদের অভিনন্দন -খুলনা ধান চাল বণিক সমিতি

# খুলনা সদর ডাক বাংলা দোকান মালিক সমিতির #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সদর ডাকবাংলা দোকান মালিক সমিতি এর ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি- মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক- মোঃ আব্দুর কাদের সহ সকল নির্বাচিত কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়েছে “খুলনা ধান চাল বণিক সমিতির সভাপতি- আলহাজ্ব মোঃ মুনীর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন যে, অত্র অঞ্চলের ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনায়ন এবং সকল দল মতের উর্দ্ধে উঠে সমস্ত ব্যবসায়ী সংগঠনের মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও ব্যবসা সংক্রান্ত জটিলতা নিরসনে নব-নির্বাচিত “খুলনা সদর ডাকবাংলা দোকান মালিক সমিতি” এর কর্মকর্তাদের গতিশীল নেতৃত্বে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরিচালিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিদাতারা হলেন- সভাপতি- মুনীর আহমেদ, সহ-সভাপতি- মোঃ ফারুক শেখ, সাধারণ সম্পাদক- মোঃ আঃ মোহায়মেন কালু, বিদ্যুত দাস, গোপাল চন্দ্র সাহা, গোবিন্দ কুন্ডু, মোঃ আল আমিন খান. সৈকত আহমেদ রাজু, গোলাম মোর্শেদ, তাজুল ইসলাম পাটোয়ারী, আবুল হোসেন তালুকদার, রুপক কুমার ভৌমিক ও প্রসিত কুমার সাহা।


