দৌলতপুর পাট ব্যবসায়ী মনিরুল আনামের ইন্তেকাল : দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুরস্থ দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ রোড এলাকার বাসিন্দা মোস্তাক মাস্টারের সেজো ছেলে, সেঁজুতি জুটের স্বত্বাধিকারী ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরিফুল আনামের ছোট ভাই মনিরুল আনাম (৫৯) শনিবার ভোররাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি.. ইন্না রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে নিজ বাড়ীতে আত্মীয়-স্বজন, ব্যবসায়ী সহকর্মী, প্রতিবেশি, শুভাকাঙক্ষীরা সমাবেত হয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রবিবার (১৩জুলাই) জোহরের নামাজের পর শাহী জামে মসজিদের খতিব ও ইমাম মাও: সালমান বিন সালামের ইমামতিতে দেয়ানা উত্তর পাড়া ঈদগায় মরহুমের জানাজা নামাজ শেষে কৃষি কলেজ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন, রাজনৈতিক দলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিজেএর নেতৃবৃন্দ ও পাট ব্যবসায়ীবৃন্দ, সাবেক কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, শুভাকাঙক্ষীবৃন্দ, বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লীবৃন্দ।


