স্থানীয় সংবাদ

খালিশপুরে ওএমএস’র মালামাল বিক্রিতে বাধা খাদ্য বিভাগের তদারকি কর্মকর্তা লাঞ্চিত

স্টাফ রিপোর্টারঃ ওএমএস-এর চাল ও আটা বিক্রিকালে এক ডিলারের লোক আরেক ডিলার কর্তৃক হামলায় শিকার হয়েছেন। এ সময় খাদ্য কর্মকর্তা লাঞ্চিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে খালিশপুর পৌর সুপার মার্কেট সংলগ্ন ছাত্র নেতা শিমুলের বাসার নীচে একটি দোকানে এ ঘটনা ঘটে। সূত্র মতে, ফুড কর্মকর্তা আঃ হালিমের ডিও-তে ওএমএস’র মাল উত্তোলন করেন আ’লীগ নেতা ওয়াহেদুল। তিনি রবিবার সকাল থেকে ছাত্রদল নেতা শিমুলের বাড়ীর নীচতলায় একটি দোকান ভাড়া নিয়ে ওএমএস’র মাল বিক্রি করা শুরু করেন। কিন্তু অপর ডিলার আ’লীগ নেতা মিরাজ তার দোকানের সামনে এসে মালামাল বিক্রি বন্ধ করতে বলেন। এ সময় তিনি দোকানের কয়েকটি ছবি তোলেন। উপস্থিত খাদ্য বিভাগের তদারকি কর্মকর্তা কারণ জিজ্ঞাসা করতে তাকে দোকান থেকে বের করে শারীরিকভাবে লাঞ্চিত করে এই মিরাজ। তিনি খাদ্য কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, ১০নং ওয়ার্ডে তিনি ছাড়া আর কেউ ওএমএস’র মালামাল বিক্রি করতে পারবে না। এ খবর শুনে খাদ্য অফিসের ইন্সপেক্টর রাশেদ আল রিপন ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন, মিরাজ একেবারে সেধে সেধে গোলমাল করে। তিনি ফুড কর্মকর্তা আঃ হালিম ও ডিলার ওহেদুলকে লাঞ্চিত করেছে। বিষয়টি পরে বিএনপি নেতারা এসে মিমাংসা করে বলে তিনি জানান। মিরাজ বলেন, ওই স্পটে হালিম আর ওহেদুল ওএমএস’র মালামাল বিক্রি করছিল। স্পটে এসে দেখা যায় ১০ বস্তা চাউলের জায়গায় আছে ৪ বস্তা আর ১০ বস্তা আটার জায়গায় আছে ২ বস্তা। আর মালামাল গেল কোথায় জিজ্ঞাসা করা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। স্পটে থাকা খাদ্য কর্মকর্তা ও ডিলাররা পরস্পর যোগ সাজসে ওএমএস’র মালামাল বাইরে বিক্রি করে দেয়। এর প্রতিবাদ করা হয় মাত্র। যা স্থানীয় জনগণ তার সাথে ছিল বলে তিনি জানান। ছাত্রদল নেতা আবু সালেহ শিমুল জানান, সকাল ১১টার দিকে বাড়ির নীচে চেঁচামেচি শুনে বারান্দায় এসে দেখি অনেক লোকের ভীড়। আ’লীগ নেতা মিরাজ ওএমএস’র চাল বিক্রেতাদের অকথ্যভাষায় গালিগালাজ করছে। দোকানের ভিডিও করতে থাকে। ফুডের কর্মকর্তাদের দালাল, কতটাকা ঘুষ খেয়েছিস-এসব কথা বলে চিৎকার করতে থাকে। এ সময় ফুডের কর্মকর্তা কথা বলতে গেলে তাকে শারিরীকভাবে মিরাজ লাঞ্চিত করে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে পরিস্থিতি শান্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button