স্থানীয় সংবাদ

চাঁদার দাবিতে নগরীর খালিশপুরে কৃষকদল নেতাকে মারধর

স্টাফ রিপোর্টারঃ চাঁদার দাবিতে নগরীর খালিশপুরে কৃষকদল নেতা মঞ্জু শিকদারকে মারধর করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় খালিশপুর কদমতলামোড়ে এ ঘটনা ঘটে। ভিকটিম মঞ্জু জানান, স্থানীয় একটি চক্র বিএনপির নাম ভাঙ্গিয়ে তার কাছে মোটা অংকের চাঁদা চায়। তিনি তাদের চাঁদা দিতে অস্বীকার করায় তারা তাকে বেধড়ক মারপিট করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বেল তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button